শিখা বইভিত্তিক ফ্রি এক্সাম
শিখা বই পড়ছো? এবার নিজেকে যাচাই করো, সম্পূর্ণ ফ্রিতে। বইয়ের প্রতিটি গদ্য, কবিতা, উপন্যাস, নাটক, ব্যাকরণ ও সাহিত্যের ইতিহাস থেকে টপিক অনুযায়ী সাজানো ৫০টি মডেল টেস্ট। প্রতিটি টেস্টে আছে ৩০টি বাছাই করা MCQ, মোট ১৫০০ প্রশ্ন। একটা অধ্যায় শেষ করো, সাথে সাথে সেই অংশের পরীক্ষা দাও। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বাংলা প্রস্তুতি হোক আরও মজবুত।
কোর্স সম্পর্কে
শিখা বইভিত্তিক ফ্রি এক্সাম
শিখা বই পড়ছো, কিন্তু কতটা মনে থাকছে তা যাচাই করার সুযোগ পাচ্ছো না? এই কোর্সটা ঠিক সেই জন্য। বইয়ের প্রতিটি অংশ টপিক অনুযায়ী ভাগ করে সাজানো হয়েছে ৫০টি মডেল টেস্ট। একটা অধ্যায় পড়া শেষ করো, তারপর সেই অংশের টেস্ট দিয়ে নিজেকে যাচাই করো। পুরো কোর্সটা সম্পূর্ণ ফ্রি।
এক নজরে কোর্সটি:
- মোট ৫০টি মডেল টেস্ট
- প্রতিটি টেস্টে ৩০টি MCQ, সব মিলিয়ে ১৫০০ প্রশ্ন
- প্রতিটি প্রশ্নের মান ১, সময় ৩০ মিনিট
- টেস্ট শেষে সাথে সাথে রেজাল্ট ও সঠিক উত্তর
- সব প্রশ্ন শিখা বইয়ের তথ্য থেকে নেওয়া
কী কী থাকছে:
১. গদ্য ও কবিতা (টেস্ট ১–৩১): বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, অপরিচিতা, সাহিত্যে খেলা, বিলাসী, অর্ধাঙ্গী, যৌবনের গান, জীবন ও বৃক্ষ, গন্তব্য কাবুল, মাসি-পিসি, কপিলদাস মুর্মুর শেষ কাজ, রেইনকোট, নেকলেস, ঋতু বর্ণন, বিভীষণের প্রতি মেঘনাদ, সোনার তরী, বিদ্রোহী, সুচেতনা, প্রতিদান, তাহারেই পড়ে মনে, পদ্মা, আঠারো বছর বয়স, ফেব্রুয়ারি ১৯৬৯, আমি কিংবদন্তির কথা বলছি, প্রত্যাবর্তনের লজ্জা।
প্রতিটি রচনা থেকে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ, চরিত্র, গুরুত্বপূর্ণ উক্তি, সংখ্যাভিত্তিক তথ্য ও ব্যাকরণিক বিশ্লেষণ।
২. উপন্যাস ও নাটক (টেস্ট ৩২–৩৫): লালসালু ও সিরাজউদ্দৌলা, চরিত্র, ঘটনা ও খুঁটিনাটি তথ্যসহ।
৩. ব্যাকরণ (টেস্ট ৩৬–৪৬): ভাষা ও লিপি, ধ্বনি ও বর্ণ, ধ্বনি পরিবর্তন, সন্ধি, উচ্চারণ, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, বানান, শব্দের শ্রেণিবিভাগ, দ্বিরুক্ত শব্দ, লিঙ্গ, বচন, উপসর্গ, সমাস, পদ প্রকরণ, প্রকৃতি ও প্রত্যয়, বাক্য রূপান্তর, কারক ও বিভক্তি, যতিচিহ্ন, বাচ্য ও উক্তি।
৪. বাংলা সাহিত্যের ইতিহাস (টেস্ট ৪৭–৪৮): অভিধান, চর্যাপদ, মধ্যযুগ, যুগসন্ধিক্ষণ, আধুনিক যুগ, উপাধি ও ছদ্মনাম, পত্রিকা ও সাময়িকী।
৫. বিরচন অংশ (টেস্ট ৪৯–৫০): এক কথায় প্রকাশ, শব্দার্থ, সমার্থক ও বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, বাগধারা এবং প্রবাদ-প্রবচন।
কারা অংশ নেবে:
- বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী
- যারা শিখা বই দিয়ে বাংলা প্রস্তুতি নিচ্ছে
- যারা অধ্যায়ভিত্তিক রিভিশন করতে চায়
কীভাবে ব্যবহার করবে:
১. বই থেকে একটা টপিক পড়ো।
২. সেই টপিকের মডেল টেস্ট দাও।
৩. টেস্ট শেষে সাথে সাথে রেজাল্ট দেখো, সঠিক উত্তর মিলিয়ে ভুলগুলো চিহ্নিত করো, তারপর বইয়ের ওই অংশ আবার পড়ো।
৪. ৫০টি টেস্ট শেষে পুরো বই একবার করে ঝালাই হয়ে যাবে।
পড়ো, পরীক্ষা দাও, এগিয়ে যাও। শুরু করো আজই, সম্পূর্ণ ফ্রিতে!
